বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৬:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

ঢাকা প্রেস,সাভার প্রতিনিধিঃ-

 

সাভারে মুক্তার হত্যাকাণ্ডের ঘটনায় আসামি রনি প্রামাণিককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পুরাতন স্টিলের কাঁচি উদ্ধার করা হয়েছে।
 

বুধবার (২৭ নভেম্বর) সকালে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এই তথ্য জানান।
 

তিনি জানান, ৮ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিমপাড়া মিজানুর রহমানের গ্যারেজের দক্ষিণ পাশে মুক্তার (৩৪) নামে একজন খুন হন। মুক্তারের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার ভিটি পাঁচ পুকুরিয়া গ্রামে। তার পিতার নাম মৃত আজিজ মিয়া। মুক্তার সাভারের আমিনবাজারের বড়দেশীতে বসবাস করতেন এবং রাজধানী পরিবহনের হেলপারের কাজ করতেন।
 

আসামি রনি প্রামাণিক (২৩) মুক্তারের বন্ধু ছিলেন। রনি প্রামাণিকের বাড়ি পাবনার বেড়া থানায়, তার পিতার নাম শহিদ প্রামাণিক। তিনি সাভারের আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়ায় বসবাস করতেন।
 

মুক্তার তার বন্ধুর কাছে টাকা ধার করেছিলেন, আর এই পাওনা টাকার বিষয়টি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। শেষে রনি প্রামাণিক তার হাতে থাকা পুরাতন স্টিলের কাঁচি দিয়ে মুক্তারকে খুন করেন। এ ঘটনার পর মুক্তারের স্ত্রী শাহানাজ সাভার মডেল থানায় একটি এজাহার দায়ের করলে, ৯ নভেম্বর মামলা রুজু হয়।
 

পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে ২৬ নভেম্বর পাবনা জেলার আমিনপুর থানা এলাকায় অভিযান চালায়। এক চায়ের দোকানের সামনে থেকে রনি প্রামাণিককে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে পুরাতন স্টিলের একটি ধারালো কাঁচি উদ্ধার করা হয়। রনি প্রামাণিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা স্বীকার করেন।
 

এ সময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।