বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৩:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যা’ অভিযোগ

শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যা’ অভিযোগ

ঢাকা প্রেস নিউজ
 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ দায়ের করা হয়েছে। রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় এই অভিযোগ করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার, হেফাজত ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব অভিযোগটি ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে জমা দেন।
 

বুধবার (২৭ নভেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, “গত আওয়ামী লীগ সরকারের সময়ে এই হত্যাযজ্ঞের বিচার হয়নি। বরং প্রতিবাদী ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর ধরে তাদের আটক করে নির্যাতন করা হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের আমলে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
 

এছাড়া, ২০১৩ সালের ৫ মে শাহবাগে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে মতিঝিলে সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। ওই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও হেফাজতের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যার ফলে পুরো মতিঝিল এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে রাতে যৌথ অভিযানে হেফাজতের নেতাকর্মীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ উঠেছে।
 

এদিকে, ২০১৩ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর শামীম ওসমান দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ৫০টিরও বেশি মামলা রয়েছে।