বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৩:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

রাজবাড়ীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (রাজবাড়ী):-


রাজবাড়ীতে গৃহবধূ বিউটি বেগম (৩০) হত্যা মামলায় তার স্বামী মো. লতিফ কাজী (৩৯)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, লতিফকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ রায় ঘোষণা করেন।
 

দণ্ডপ্রাপ্ত লতিফ কাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর পুত্র।
 

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ জানুয়ারি রাতে লতিফ কাজী তার স্ত্রীর সাথে তুমুল ঝগড়ায় জড়ান। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে বিউটি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর লতিফ পালিয়ে যান।
 

১৯ জানুয়ারি বিউটির বাবা মো. বিল্লাল মোল্লা রাজবাড়ী সদর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন।
 

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, মামলার সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে বিচারক লতিফ কাজীকে ফাঁসির দণ্ড দিয়েছেন।