বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৪:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ফেনীতে ছাত্র হত্যাচেষ্টা মামলা: গ্রেপ্তার ৪

ফেনীতে ছাত্র হত্যাচেষ্টা মামলা: গ্রেপ্তার ৪

ঢাকা প্রেস,ফেনী প্রতিনিধি:-

 

ফেনীর মহিপালে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে চার আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
 

বুধবার (২৭ নভেম্বর) ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন।
 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. ফেনী পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের মৃত হাকিম মিয়ার ছেলে মো. শাহাবুদ্দিন (৬৬),
২. ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ ফারুক সোহাগ (২৯),
৩. লেমুয়া ইউনিয়নের মৃত নুরুল হুদার ছেলে মেহেদী হাসান রিংকু (২৮),
৪. সোনাগাজী থানার মৃত আবুল খায়েরের ছেলে মোহাম্মদ মাহমুদুল হক (৫৪)।
 

ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ছাত্র হত্যা ও হত্যাচেষ্টা মামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।