বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২২:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-
 

ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত তিনদিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ পরিস্থিতিতে, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে ভারতীয় ব্যবসায়ীরা সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দেন।
 

স্লট বুকিং পুনরায় চালু হওয়ার পর, বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে পেঁয়াজবোঝাই ৫টি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। এর মাধ্যমে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। তবে, পেঁয়াজ আমদানি হলেও আলু আমদানি এখনও হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
 

তিনি জানান, ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজ ও আলু রপ্তানি করতে পারেননি, যার ফলে তাদের বিপুল ক্ষতি হয়েছে। এই কারণে তারা সকল রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেন। তবে, রাতে সমস্যার সমাধান হলে বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। এখনও আলু আমদানি না হলেও, দ্রুত সময়ের মধ্যে সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
 

এদিকে, ভারত থেকে আমদানি বন্ধের কারণে চাল, পেঁয়াজ ও আলুর দাম বেড়ে গেছে। মাত্র তিনদিনের ব্যবধানে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম বেড়েছে। জিরাশাইল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারী চাল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে, ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলুর দাম কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
 

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ টন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ টন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।