সর্বশেষ সংবাদ — পাতা ৩২১
সিলেটসহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: গ্রেপ্তার ৪৯
ঢাকা প্রেস নিউজ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভের সময় সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিভিন্ন শহরে গাজায়...
চিলমারীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে দিনব্যাপি উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা, চিলমারী প্রি ক্যাডেট মাদ...
নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও প্রভাষককে মারপিট করায় গ্রেফতার ২জন
নাটোর প্রতিনিধি:- নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ মাজেদুর রহমান সেলিম এর উপরে বিএনপি কর্মী আঃ ওহাব ওরফে আঃ রউফ এর নেতৃত্বে ৮/১০ জন সাজেদুর রহমান সেলিমের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় দুইজন কে আটক করেছে যৌথ বাহিনী। জানা যায়, গতকাল রবিবার...
জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার দায়িত্বশীল সম্মেলন গাজায় ইসরাইলী বর্বর ও লোমহর্ষক হত্যাকান্ডের বিরুদ্ধে বিশ্ববিবেককে একসাথে দাঁড়াতে হবে: সহ সেক্রেটারি জেনারেল
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার সকালে জেলা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী স...
চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোতাহার হোসেন বলেন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিয়ের ৫০ শতাংশ শেয়ার জন্য তিন...
স্বাস্থ্য বিভাগের অনিয়ম প্রসঙ্গে এনসিপির সংবাদ সম্মেলন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ রোববার দুপুরে কুড়িগ্রাম জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অনিয়ম, পরিস্কার পরিচ...
পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:- পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ রোববার (০৬ এপ্রিল ২০২৫ খ্রি.) প্রথম কর্মদিবসে পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আইজিপি ঢাকাস্থ পুলিশ ইউনিট প্রধান, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের প...
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন করলেন সেনাবাহিনী প্রধান
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:- ০৬ এপ্রিল ২০২৫ (রবিবার): সরকারি সফরে আজ ০৬ এপ্রিল ২০২৫ রাশিয়া গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। অতঃপর, রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ২০২৫ তারিখে ক্রোয়েশিয়া গমন করবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে...
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এস এস সি-২০২৫ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডেস্ক নিউজ (চট্টগ্রাম):- নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এস এস সি-২০২৫পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ৬ এপ্রিল, রোববার সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোখতার আহম্মদ এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও আয়শা...
সিপিএসসি,র্যাব-১৪,ময়মনসিংহ কর্তৃক গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার৩
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ০৫ এপ্রিল ২০২৫ খ্রি. রাত্রি ২১:০০ ঘটিকায় নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডস্থ বুরুঙ্গা সাকিনের দুর্গাপুর টু ময়মনসিংহগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদ এর সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি মেরুন রংয়ের প্রাইভেটক...
ময়মনসিংহে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ৬ এপ্রিল ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫’ এর প্রতিপাদ্য “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”-কে সামনে রেখে ময়মনসিংহের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্র...
গাজায় গণহত্যার প্রতিবাদে দেশের ৮ জেলায় তাণ্ডব: ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে রেস্তোরাঁ ও শোরুমে ভাঙচুর
অনলাইন ডেস্ক:- গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত আট জেলায় ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে বিভিন্ন রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কক্সবাজার..... সোমবার দুপুরে কক্সবাজার শহরের...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৯ অটোরিকশাচালককে জরিমানা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ৯ জন সিএনজিচালিত অটোরিকশাচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ...
কক্সবাজারের সব হোটেলের তালিকা ও মোবাইল নাম্বার।
হোটেল শৈবাল | মোটেল রোড, কক্সবাজার | ০১৯১১-৩৯০২০ | মোটেল লাবনী | মোটেল রোড, কক্সবাজার | ০১৩১২-৮৮৪৪২০, ০৩৪১-৬৪৭০৩ | হোটেল নে-তাউং | টেকনাফ, কক্সবাজার | ০১৯৯১-১৩৯০২৪, ০১৫৬৮-৬৭১৬৩০ | উইন্ডি টেরেস হোটেল | প্লট-৩৯-৪০, ব্লক সি, কলাতলী, কক্সবাজার | ০১৯৩৬-৪৪৪৭৭৭, ০১৭৫২-৩৬০৬৭৫ | হোটেল দ্য কক্স টুডে | প্লট-৭, রোড-০২, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৫৫-৫...
মুরাদনগরে অতিরিক্ত ভাড়া ও যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা
মুরাদনগর, ৪ এপ্রিল ২০২৫: উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও BRTA কুমিল্লার যৌথ উদ্যোগে আজ মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ পার্কিং ও যানজট সৃষ্টি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয়। হাইওয়ের ওপর অবৈধভাবে স্থাপিত বাজার ও সিএনজি-অটোরিকশা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়...
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের গত ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ০৫
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনা বিশেষ অভিযানে পরিচালনা করে গত ২৪ ঘন্টায়বিভিন্ন মামলায় মোট ০৫ জন আ*সা*মী গ্রে*ফ*তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ জাহিদ হোসেন বিল...
ইপিজেডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন খোকন আটক..!
নিউজ ডেস্ক (চট্টগ্রাম):- নগরীর ব্যারিস্টার সুলতান আহাম্মদ চৌধুরী ডিগ্রি কলেজের ভিপি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ হোসেন খোকন কে আটক হয়েছে। আজ (৩ এপ্রিল, বৃহস্পতিবার)রাত ১০ টায় তালতলাস্থ তার নিজস্ব বাসভবন থেকে জাহিদ কে ইপিজেড থানা পুলিশ টিম আটক করে থানায় নিয়ে যায়। সে পালিয়ে আত্মগোপনে থেকে বিভিন্ন সোসাল মিডিয়ায় ও ব্যাক্তিগত এফবি...
কুমিল্লায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ
ডেস্ক নিউজ (কুমিল্লা):- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, সেকেন্ড রিপাবলিক ঘোষণা ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কুমিল্লায় গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যায় জেলার লাকসাম উপজেলা সদরের বিভিন্ন সড়কে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বৃহস্পতিবার দুপুরে এনসিপি কুমিল্লার পক্ষ থেকে...






























