শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

চিলমারীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চিলমারীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-



সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


 

চিলমারীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল




সোমবার বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে দিনব্যাপি উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা, চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রাথমিক শিক্ষক সমাজ ও ওয়ান এ্যাম্বিশন ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার সময় সর্বস্তরের মুসলিম জনতা ও প্রি ক্যাডেট মাদ্রাসার ব্যানারে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে দু’টি পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। 


মিছিল দুটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছে। এদিকে বেলা দুটায় থানাহাট বাজার মসজিদের সামন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলমারী উপজেলা শাখা ও ওয়ান এ্যাম্বিশন ক্যাডেট কোচিং এর ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয় এবং বেলা ৩টায় উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, চিলমারী মডেল মসজিদের ইমাম মামুনুল ইসলাম, মাহমুদুল হাসান বাবু,আব্দুর রহমান পারভেজ, সাব্বির আহমেদ, শিক্ষক আশিকুর রহমান, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মনিরুজ্জামান, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুব আন্দোলনের সভাপতি হুসাইন আলী আবিদ, সাধারন সম্পাদক আশিকুল ইসলাম,শিক্ষক নজরুল ইসলাম, লায়ন, এখতেখার উদ্দিন রাখী, সাজেদুল ইসলাম সাজু, সাদেকুর রহমান, ওবাইদুল মুনিরসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গাজায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যা করছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে এবং ইসরাইলের উৎপাদিত সব ধরনের ভোগ্য পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।