শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এস এস সি-২০২৫ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এস এস সি-২০২৫ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-


নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এস এস সি-২০২৫পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ৬ এপ্রিল, রোববার সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোখতার আহম্মদ এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।


 

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এস এস সি-২০২৫ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 


 

বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও আয়শা আক্তার চাঁদনীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাউশির পরিচালক মোঃ ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাউশির উপ -পরিচালক মোঃ ফরিদুল আলম হোসাইনী, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ ওসমান গনি,সিনিয়র শিক্ষক মুঃ মুনিরুল আনোয়ার, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস আলী,বাবু মিলন কুমার চক্রবর্তী, শিক্ষিকা হোমায় আরা বেগম, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী, শিক্ষক বিকাশ সরকার, শিক্ষক মোঃ আজিজুল হক, শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার এবং দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক মাওঃ মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত বিদ্যালয়ের সকল শিক্ষক - শিক্ষীকা, অভিভাবক , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এস এস সি-২০২৫ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  — ছবি ২




প্রধান বক্তা ফজলুল কাদের চৌধুরী তার বক্তব্যে বলেন, জীবন গড়ার জন্য যারা প্রকৃত পক্ষে সহায়তা করেছে তাদের ভুলবে না। শিক্ষাজীবনের চূড়ান্ত অধ্যায় হচ্ছে এই পাবলিক পরীক্ষা,যা আগামীতে সত্যিকার অর্থেই মানুষ হবার সিঁড়ি তৈরি করতে সহায়ক হবে।

পরিশেষে বিদায়ী সংবর্ধনা প্রদান ও তবারুক বিতরণ করা হয়েছে।