শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোতাহার হোসেন বলেন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিয়ের ৫০ শতাংশ শেয়ার জন্য তিন বছর আগে মোফাত খাইরুল ইসলামকে ১০ লাখ টাকা দিয়ে প্রবাসে চলে যায়। পরে আরো ২ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এক পর্যায়ে জানতে পারি, মোফাত খাইরুল ইসলাম হুন্ডির ব্যবসার সাথে জড়িত। ফলে তার কাছ থেকে টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা করতে থাকে। পরে দুই দফায় ৭ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেয়। কিন্তু বাকি টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।