শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

আওয়ামী দোসরদের রক্ষা করতে এখনো স্বৈরাচারীদের হয়ে কাজ করছে পুলিশ  প্রশাসন

আওয়ামী দোসরদের রক্ষা করতে এখনো স্বৈরাচারীদের হয়ে কাজ করছে পুলিশ  প্রশাসন

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধি:-

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে হত্যা  মামলায় ষড়যন্ত্রের মাধ্যমে সত্যিকারের অপরাধীদের রক্ষা করতে  বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়ন যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেফতার এর প্রতিবাদে আজ ৫ এপ্রিল শনিবার বিকাল ৩টায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদল,স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলাে যুবদলের যূগ্ম আহবায়ক সাহাবুদ্দিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

আওয়ামী দোসরদের রক্ষা করতে এখনো স্বৈরাচারীদের হয়ে কাজ করছে পুলিশ  প্রশাসন


 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর ও পৌর যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন,পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন,সদস্য সচিব সালেহ আহমেদ সলু,সাবেক সভাপতি ইউসুপ নিজামী,সাবেক কাউন্সিলর শামসুল আলম  আজাদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর,সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল,উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, আসলাম চৌধূরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গ জেব মোস্তফা,সহ সভাপতি ইসমাঈল হোসেন,যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন মেম্বার,হারুন উর রশিদ ইব্রাহিম,লিয়াকত চৌধুরী জুয়েল,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী,সদস্য সচিব খোরশেদ আলম, তাঁতীদরের সভাপতি লোকমান হাকিম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাউদ্দিন মনি,সাবেক সভাপতি সোলাইমান রাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ,পৌর ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন সিরাজী,সদস্য সচিব কামরুল হোসেন বাবলু প্রমূখ।


বক্তারা বলেন,কৃষকদরের নেতা নাছির হত্যা মামলায় প্রকৃত আসামীদের কে আড়াল করে নিরপরাধ যুবদল,সেচ্ছাসেবকদলের  নেতাদের কে জড়িয়ে মামলা করেন।এতে প্রকৃত আসামীরা রক্ষা পেয়ে যাচ্ছে। বক্তারা সঠিক তদস্ত করে হত্যা জড়িতদের কে গ্রেফতারের জোড় দারী জানান।


উল্লেখ্য,নাছির হত্যার ঘটনায় মামলায় এজাহারে থাকা কাজী আনোয়ার,বশির,রাসেল,আরমান শাকিল কে গ্রেফতার করা হয়েছে।


সভা শেষে সীতাকুণ্ড উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি পৌরসভা কার্য্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের  শেষে সমাপ্তি ঘোষনা করা হয়।