শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

স্বাস্থ্য বিভাগের অনিয়ম প্রসঙ্গে এনসিপির সংবাদ সম্মেলন 

স্বাস্থ্য বিভাগের অনিয়ম প্রসঙ্গে এনসিপির সংবাদ সম্মেলন 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম।
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ রোববার দুপুরে কুড়িগ্রাম জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অনিয়ম, পরিস্কার পরিচ্ছন্নতার অভাব, চিকিৎসক ও ওষুধ সংকটসহ নানা অনিয়ম, দুর্নীতি এবং সমস্যা নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
 

এরপর তিনি সেখানকার নানা অসঙ্গতি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আলোচনা করেন। পাশাপাশি তিনি জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সেখানকার স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন।
 

হাসপাতাল ও সিভিল সার্জন অফিস পরিদর্শন শেষে ড. আতিক মুজাহিদ সিভিল সার্জন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “হাসপাতালে দালালরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনে ছাত্রদের সেবক দল গঠন করে দালালমুক্ত করা হবে। চিকিৎসক সংকট, ওষুধ ও প্রয়োজনীয় অন্যান্য সমস্যা নিয়ে খুব দ্রুত স্বাস্থ্য উপদেষ্টা সঙ্গে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হবে। নইলে সকলকে নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।”
 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সংগঠক আলমগীর, এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়াসহ ছাত্ররা।