শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

গফরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ইং প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

গফরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ইং প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

আসন্ন এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)  পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আজ ৭ এপ্রিল সোমবার  সকাল ১১টা গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন। 

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গফরগাঁও ও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার বৃন্দ, কেন্দ্রসচিব ও হল সুপারগণ, পিডিবি ও পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাগণসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

সভায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ নকলমুক্ত, সুন্দর পরিবেশে অনুষ্ঠানের সকলে অঙ্গীকার ব্যক্ত করেন।