সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রীতি ফুটবল ম্যাচে ভালো খেলে ২-০ গোলে হেরেছে অ-১৩ দল

প্রীতি ফুটবল ম্যাচে ভালো খেলে ২-০ গোলে হেরেছে অ-১৩ দল

ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):-



জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে আন্তঃ একাডেমি প্রীতি ফুটবল ম্যাচে তুমুল  প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে আজ বিকেলে সিডিএ বালুর মাঠে সম্পন্ন হয়েছে।


 

প্রীতি ফুটবল ম্যাচে ভালো খেলে ২-০ গোলে হেরেছে অ-১৩ দল



সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে একাডেমির অ-১৫ দল জুনিয়র অ-১৩ দল কে ২-০ গোলে পরাজিত করেছে। জয়ী দলের আরিফ ও আমির হোসেন গোল করে। 

তবে এই ম্যাচে একাডেমির অনু -১৩ দলের খেলোয়াড়দের দারুন পারফর্ম আগত দর্শকরা উপভোগ করেন। বিশেষ করে রাব্বি, সাফায়েত ও আদিমান, কিপার হাসান ভালো খেলেছে।


 

প্রীতি ফুটবল ম্যাচে ভালো খেলে ২-০ গোলে হেরেছে অ-১৩ দল — ছবি ২



খেলা পরিচালনা করেন উপদেষ্টা কোচ, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার।

খেলার পূর্বে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন টিম ম্যানেজার ও পরিচালক, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,এসময় অভিভাবক সদস্য মোঃ কামাল উদ্দিন, মোঃ হানিফ ও আব্দুল খালেক।

উল্লেখ্য যে, চলতি মাসের ২য় সপ্তাহে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অংশগ্রহণের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। এতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।