শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৯ অটোরিকশাচালককে জরিমানা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৯ অটোরিকশাচালককে জরিমানা

ঢাকা প্রেস,নিউজ ডেস্ক:-

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ৯ জন সিএনজিচালিত অটোরিকশাচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিআরটিএ কুমিল্লা শাখার মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এবং স্থানীয় পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেয়ে ৯ জন চালককে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, যাত্রী হয়রানি রোধে এবং ভাড়ার সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।