শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সিলেটসহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: গ্রেপ্তার ৪৯

সিলেটসহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: গ্রেপ্তার ৪৯

ঢাকা প্রেস নিউজ

 

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভের সময় সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
 

মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিভিন্ন শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে কিছু ব্যক্তি সহিংস ও বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। জননিরাপত্তা ও আইনের শাসনের স্বার্থে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে।
 

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এরই মধ্যে দুটি মামলা করা হয়েছে এবং আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

প্রেস সচিব জানান, অপরাধীদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। গত রাতে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। দোষীদের সবাইকে আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।
 

তদন্তে সহায়তা করতে পারে এমন কোনো তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে চায়, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।