শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ময়মনসিংহে সিটি কর্পোরেশন এলাকা সহ বিভিন্ন স্থানে পরিবহনে মোবাইল কোর্ট পরিচালিত 

ময়মনসিংহে সিটি কর্পোরেশন এলাকা সহ বিভিন্ন স্থানে পরিবহনে মোবাইল কোর্ট পরিচালিত 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসাধু পরিবহণ ব্যবসায়ীরা যেন বর্ধিত হারে ভাড়া আদায় না করতে পারে সে লক্ষ্যে  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুফিদুল আলম এর সার্বিক নির্দেশক্রমে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আজ ৭এপ্রিল সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা, তারাকান্দা, গৌরীপুরসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করা ও ভাড়ার চার্ট না থাকার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয় ও জরিমানা আদায় করা হয়। তাছাড়া ট্রাকে যাত্রী পরিবহনেও বাঁধা দেয়া হয়। 

যাত্রীদের ন্যায্য ভাড়ায় ঈদ যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর পক্ষে অসাধুদের বিরুদ্ধে অভিযান চলমান আছে ও থাকবে।