শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে হত্যা বন্ধে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে হত্যা বন্ধে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 
কুড়িগ্রামে বিশ্বব্যাপী নির্যাতিত ও নিপীড়িত গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এবং আহুত আন্তর্জাতিক হরতালের প্রতি সমর্থন জানিয়ে আজ সোমবার দুপুরে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।


 

ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে হত্যা বন্ধে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল


 

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কুড়িগ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র দিয়ে অতিক্রম করে শাপলা চত্বরে পরিণত হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

 

ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে হত্যা বন্ধে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল — ছবি ২


 

পথসভায় বক্তারা বলেন, “গাজায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। তাদের জীবন, স্বাধীনতা ও মানবাধিকারের ওপর নেমে এসেছে চরম বিপর্যয়।” তাঁরা আরও বলেন, “এই পরিস্থিতিতে বিশ্ববাসীর উচিত ন্যায়ের পক্ষে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।”
 

বক্তারা আরও বলেন, “মুসলিম উম্মাহর প্রতি এটি এক পরীক্ষা, যে যেখানে আছেন, সেখান থেকেই সামর্থ্য অনুযায়ী গাজাবাসীর জন্য প্রতিবাদ ও সহমর্মিতা জানাতে হবে।”
 

পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা গাজার জন্য দোয়া ও মানবতার জয় কামনা করেন।