শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

 

তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


 

৭ এপ্রিল ২০২৫, রবিবার সকাল ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ও অসামরিক প্রশাসনের সহায়তায় তিতাস থানার শাহপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
 

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় শাহপুর গ্রামে অভিযানে অংশ নেয় যৌথ বাহিনীর একটি টিম।
 

অভিযানে শাহপুর গ্রামের মোনতাজ ব্যাপারীর ছেলে মো. রিপন মিয়া (৪৮)–কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক মামলার আসামি, ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে জানায় যৌথ বাহিনী।
 

আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র তিতাস থানায় হস্তান্তর করা হয়।