শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও প্রভাষককে মারপিট করায় গ্রেফতার ২জন

নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও প্রভাষককে মারপিট করায় গ্রেফতার ২জন

নাটোর প্রতিনিধি:-


নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ মাজেদুর রহমান সেলিম এর উপরে বিএনপি কর্মী আঃ ওহাব ওরফে আঃ রউফ এর নেতৃত্বে ৮/১০ জন সাজেদুর রহমান সেলিমের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় দুইজন কে আটক করেছে যৌথ বাহিনী। 

জানা যায়, গতকাল রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দকোলা এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে বাড়ি ফেরার পথে নাটোর সদর উপজেলার চন্দ্রকোল এলাকায় দৈনিক প্রান্তজন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ মাজেদুর রহমান সেলিম কে কলেজ কমিটিকে কেন্দ্র করে তার উপরে উপরে সন্ত্রাসী হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে দেওয়া হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। 

দৈনিক প্রান্তজন পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক মোঃ মাজেদুর রহমান সেলিম কে মারপিট করার অভিযোগের পেক্ষিতে রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে দুইজন কে আটক করে নাটোর সদর থানা সোপর্দ করা হয়। 

আটককৃতরা হলেন,
১। আঃ ওহাব ওরফে আঃ রউফ (৫৮) পিতা মৃত আঃ গফুর, ২। মোঃ আক্কাস আলী, (৬৫) পিতা এছার উদ্দিন, উভয় সাং চন্দকোলা, থানা নাটোর সদর, জেলা নাটোর। 


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)নাটোর মাহমুদা শারমীন নেলী বলেন, এঘটনায় নাটোর সদর থানায় গতকাল মামলা হয়েছে এজহারনামীয় আসামি দুইজন কে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ও অপরাধীর সাথে জড়িত অনন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যহত আছে।