শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া ও যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া ও যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

মুরাদনগর, ৪ এপ্রিল ২০২৫:
উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও BRTA কুমিল্লার যৌথ উদ্যোগে আজ মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ পার্কিং ও যানজট সৃষ্টি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয়। হাইওয়ের ওপর অবৈধভাবে স্থাপিত বাজার ও সিএনজি-অটোরিকশা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয় এবং অবৈধ পার্কিং অপসারণ করা হয়।

 

BRTA নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ৮০ ধারায় দুটি মামলায় মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।