শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

দুধকুমারে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

দুধকুমারে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্রের মরদেহ এক দিন পর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তার মরদেহ নদে ভেসে উঠতে দেখে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
 

ওই শিক্ষার্থীর নাম মো. তাসিম বিল্লাহ ওরফে সাজিম (১৩)। সে নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজারের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদ্রাসা থেকে হাফেজি পাস করেছে সে।
 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আরও তিন বন্ধুর সঙ্গে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদের তীরে বেড়াতে যায় তাসিম বিল্লাহ। পরে তাসিম ও তার এক বন্ধু নদে গোসল করতে নেমে সাঁতার কেটে নদ পার হয়। ফেরার সময় মাঝনদে ডুবে গিয়ে নিখোঁজ হয় তাসিম। এ সময় অন্যদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গতকাল বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরুর পর তাকে খুঁজে না পেয়ে অভিযান শেষ করে। এরপর আজ তার মরদেহ নদে ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
 

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গতকাল নিখোঁজের খবর পেয়ে বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়। আজ আবার উদ্ধারকাজ চলাকালে ঘটনাস্থলের আধা কিলোমিটার ভাটিতে তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গতকাল সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ আজ দুধকুমার নদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।