সর্বশেষ সংবাদ — পাতা ১৯১
ভূমিকম্পের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ, রোববার বিকাল ৫টার মধ্যে হল খালি করতে নির্দেশ
সাম্প্রতিক ভূমিকম্প ও তার পরবর্তী ঝাঁকুনির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, প...
‘জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ বিমানবাহিনী’
বাংলাদেশ বিমানবাহিনী জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত—এমন কথা জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ বিমানবাহিনী এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনে...
পাইকগাছা পৌরসভায় চোরের উপদ্রব বৃদ্ধি
গাজী আব্দুল আলীম, খুলনা জেলা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতি খালী গ্রামে আবারও চোরদের সন্ত্রাস বেড়েছে। সম্প্রতি, ২০ নভেম্বর ২০২৫-র রাতের অন্ধকারে সাংবাদিক গাজী আব্দুল আলীমের বাড়ি থেকে পানির ট্যাঙ্কির পানি উত্তোলন ও নিয়ন্ত্রণের সকল সরঞ্জামাদি চুরি হয়েছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। এ কারণে সারারাত অটোমেটিকভাবে পানি প্রব...
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আজ ২২ নভেম্বর, শনিবার সকাল ৮টায় ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগর জামায়াতের আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সং...
চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহীর তালিকা
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির ভাইস-চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহে...
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুকরণে ইউক্রেনের সামনে কঠিন দ্বিধা: ‘মর্যাদা’ নাকি মিত্র হারানোর ঝুঁকি – জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধ–সমাপ্তির পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরিকল্পনাটিতে রাশিয়ার কঠোর দাবি অন্তর্ভুক্ত থাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে এটিকে স্বাগত জানিয়েছেন। কিয়েভ থেকে এএফপির বরাতে এ তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে চুক্তি স্বাক্ষরের জন্য অত...
বৈষম্যহীন সমাজ গঠনে রাজনীতি হবে মানুষের অধিকার ও ক্ষমতায়নের জন্য: পরিবেশ উপদেষ্টা
“আমরা চাই বৈষম্যহীন সমাজ, যেখানে রাজনীতি মানুষের অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করবে।” পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার এই মন্তব্য করেন। তিনি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত সমাবর্তন ২০২৫-এ বক্তব্যের সময় বলেন, সমাজে নেত...
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠক
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭-এর সকল দিক নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডায়লগ ফর পিস অব চিটাগাং হিল ট্র্যাক্টস (ডিপিসি) এর আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব:) এস. এম. আইয়ুব। ...
সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বাধিক টেস্ট উইকেটের মালিক তাইজুল ইসলাম
ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ১৩ রান করা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালর্বিনিকে লেগ-বিফোর আউট করার মাধ্যমে তিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার কীর্তি গড়েন, সাকিব আল হাসানকে ছাড়িয়ে। এরপর তাইজুল ৯ রান করা পল স্টার্লিংকে আউট করে দ্বিতীয় উইকেটও তুলে নেন। এই পর...
সাভারের বাইপাইল এলাকায় স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত
নরসিংদীর মাধবদীতে গত ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গাজীপুর ও সাভারের মাঝামাঝি বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। এটি অল্পমাত্রার হওয়ায় "মাইনর...
যশোরে জাল নোটসহ যুবক গ্রেপ্তার
যশোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এক যুবককে ৪ লাখ ২৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় জাল নোট তৈরি করতে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম ইব্রাহিম গাজী (১৯)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে। র্যাব-৬-এর শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গো...
কুড়িগ্রামে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৩৩) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সোনাহাট দাদামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে কুমোদপুর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’-এ কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোনাহাট বাজারে ট...
জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রথমেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার পর কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের স্মরণ করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বাজানো হ...
ঢাকায় পৌঁছেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী
তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অভ্যর্থনা শেষে দুজনের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে শেরিং টোবগে সাম্প্রতিক ভূমিকম্পে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে তথ্য জানতে চান এবং...
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচায় অভ্যর্থনা
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। সকাল ৮টা ১৫ মিনিটে তাঁকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগমনের পর বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।...
উৎপত্তিস্থলে ছিল তীব্র কম্পন, ফেটে গেছে মাটি ও সড়ক
নরসিংদী প্রতিনিধি: ‘এত ভয়ংকর সময় জীবনে দেখিনি। ঝাঁকুনিতে ঘরের দেয়াল ফেটে গেছে। বাইরে বের হতে গিয়ে স্বামী গুরুতর আহত হয়েছে। এখনো মনে পড়লে শরীর কেঁপে ওঠে।’—গতকাল শুক্রবার সকালে সংঘটিত ভূমিকম্পের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেট এলাকার গৃহবধূ সামসুন নাহার মলি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এই অঞ্চলেই। আবহাওয়া অ...
সীতাকুণ্ডে ধানের শীষের গণমিছিল, জনস্রোতে মুখরিত এলাকা
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে সীতাকুণ্ডে অনুষ্ঠিত গণসংযোগ ও গণমিছিলে মানুষের ঢল নামে। শুরু থেকে শেষ পর্যন্ত বিপুল জনসমাগম দেখে স্পষ্ট হয়েছে—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটারদের আগ্রহ ও প্রত্যাশা এখন চরমে। আজ শুক্রবার বিকেল ৪টায় স...
বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যে একদিনব্যাপী "ফার্স্ট এইড ও সিপিআর" প্রশিক্ষণ, শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে মৌলিক ধারণা প্রদানসহ ইতিবাচক দিকনি...






























