শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৬:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ঢাকায় পৌঁছেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অভ্যর্থনা শেষে দুজনের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়।
 

বৈঠকে শেরিং টোবগে সাম্প্রতিক ভূমিকম্পে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে তথ্য জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 

এরপর ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়—এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে শেরিং টোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং স্মারক বইতে স্বাক্ষর করবেন।
 

সূত্রে জানা গেছে, দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা। বিকেল ৩টায় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় আয়োজিত সরকারি নৈশভোজেও যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী।
 

দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়া খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সফরকালীন দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
 

আগামী সোমবার (২৪ নভেম্বর) শেরিং টোবগে ঢাকায় তার সফর শেষে বাংলাদেশ ত্যাগ করবেন।

সূত্র: বাসস