সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যশোরে জাল নোটসহ যুবক গ্রেপ্তার

যশোরে জাল নোটসহ যুবক গ্রেপ্তার

যশোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এক যুবককে ৪ লাখ ২৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় জাল নোট তৈরি করতে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে।
 

গ্রেপ্তারকৃত যুবকের নাম ইব্রাহিম গাজী (১৯)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে।
 

র‌্যাব-৬-এর শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে (সিপিসি-৩) একটি দল দুপুরে যশোর কোতোয়ালি মডেল থানার মনিহার সিনেমা হলের পাশে চায়ের দোকানে অভিযান চালায়। সেখানে কয়েকজন ব্যক্তি জাল নোট বিক্রির জন্য অপেক্ষা করছিল। এ সময় ইব্রাহিম গাজীকে গ্রেপ্তার করে র‌্যাব। তার কাছ থেকে প্রথম দফায় ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
 

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করে যে, তার বাড়িতেও আরও জাল নোট এবং ছাপার সরঞ্জাম রয়েছে। পরে গণেশপুর গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জাম, একটি রঙিন প্রিন্টার এবং জাল টাকা তৈরির অন্যান্য উপকরণসহ আরও ৩ লাখ ৩৯ হাজার ৬শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। দুই দফার অভিযানে মোট ৪ লাখ ২৯ হাজার ৬শ’ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
 

ইব্রাহিম গাজীকে জব্দকৃত মালামালসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: বাসস