শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহীর তালিকা

চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহীর তালিকা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির ভাইস-চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

 

চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহীর তালিকা


 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন আহ্বায়ক কমিটির নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
 

একাধিক প্রার্থী না থাকায়, নিম্নলিখিত প্রার্থীদের দুই বছরের মেয়াদের জন্য চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়:

  • ভাইস-চেয়ারম্যান: এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ

  • সেক্রেটারি: মোঃ খাইরুল ইসলাম (চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি)

  • নির্বাহী সদস্য: মফিজ উদ্দিন, রোজিনা সুলতানা, আব্দুল রাজ্জাক, তোহুরুল ইসলাম সোহেল ও মানিক রায়হান
     

সভায় আরও উপস্থিত ছিলেন আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক, ডাঃ ময়েজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু প্রমুখ।