সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে ১১.৫ কেজি গাঁজাসহ এক আসামি গ্রেফতার

ময়মনসিংহে ১১.৫ কেজি গাঁজাসহ এক আসামি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

 

মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ফতেপুর কুরিয়ারপাড় এলাকা থেকে ১১.৫ কেজি গাঁজাসহ এক আসামিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতার করা হয় মোঃ রাব্বিল মিয়া (৩৬)-কে। তার পিতার নাম মৃত শামসু মিয়া এবং মাতার নাম মৃত কদবানু বেগম। তিনি কালিপুর, থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জের বাসিন্দা।
 

গ্রেফতারের পর উপপরিদর্শক জনাব আজগর আলী বাদী হয়ে ফুলপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।