শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৬:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচায় অভ্যর্থনা

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচায় অভ্যর্থনা

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। সকাল ৮টা ১৫ মিনিটে তাঁকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 

আগমনের পর বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
 

সংক্ষিপ্ত বৈঠকের সময় শেরিং তোবগে গত শুক্রবারের ভূমিকম্পে হতাহতের বিষয়টি উল্লেখ করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 

বৈঠক শেষে তাঁকে বিমানবন্দরের অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে ১৯ বার তোপধ্বনি প্রদান করা হয় এবং তাঁকে গার্ড অব অনার জানানো হয়।
 

পরে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।
 

দুপুরে তাঁর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে তাঁর একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।
 

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে তিনি অংশগ্রহণ করবেন।

সূত্র: বাসস