শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ঢাকায় এক মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প

ঢাকায় এক মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প

রাজধানী ঢাকায় এক মিনিটের মধ্যে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৩.৭ ও ৪.৩।
 

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিটে ভূমিকম্পের এই ধাক্কা অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয়ের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকায়।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবারের এই ভূমিকম্পগুলো আগের দিনের ধাক্কার আফটারশক হতে পারে।
 

এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটেও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
 

এছাড়া, শুক্রবার (২১ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। সেই ভূমিকম্পে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।