শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৭:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

সাভারের বাইপাইল এলাকায় স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত

সাভারের বাইপাইল এলাকায় স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত

নরসিংদীর মাধবদীতে গত ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গাজীপুর ও সাভারের মাঝামাঝি বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
 

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। এটি অল্পমাত্রার হওয়ায় "মাইনর ভূমিকম্প" হিসেবে ধরা হয়েছে। কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদও নিশ্চিত করেছেন, কম্পনের মাত্রা স্বল্প হলেও স্থানীয়রা তা টের পেয়েছেন।
 

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানী ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে একটি শক্তিশালী ৫.৭ মাত্রার ভূমিকম্পে মধ্যাঞ্চল কেঁপে উঠেছিল। সেই ভয়াবহ ঝাঁকুনিতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু ঘটে। ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ছয় শতাধিক মানুষ আহত হন।