সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র দোয়া ও ভোট প্রার্থনা

মাদারগঞ্জে বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র দোয়া ও ভোট প্রার্থনা

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:


 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন না পেলেও মাঠে সক্রিয় রয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের বিএনপি নেতা ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
 

শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেলে তিনি মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথচারীসহ রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক এবং বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তাদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
 

গণসংযোগে স্থানীয় কর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। পরে তিনি তেঘরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
 

এর আগে তিনি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিলন চৌধুরীর অসুস্থতার খবরাখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।