শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

‘জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ বিমানবাহিনী’

‘জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ বিমানবাহিনী’

বাংলাদেশ বিমানবাহিনী জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত—এমন কথা জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
 

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ বিমানবাহিনী এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের সরঞ্জামে সমৃদ্ধ। অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির জন্য নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার কিছু ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।
 

বিমান বাহিনীর প্রধান দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।