শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠক

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠক

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭-এর সকল দিক নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 

ডায়লগ ফর পিস অব চিটাগাং হিল ট্র্যাক্টস (ডিপিসি) এর আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব:) এস. এম. আইয়ুব।
 

সভায় সভাপতিত্ব করেন ডিপিসির চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশীদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল হোসেন সুজন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. আবদুল্লাহ আল ইউসুফ।
 

গোলটেবিল বৈঠকে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা পিপি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী বিপিন জ্যোতি চাকমা, সিনিয়র অ্যাডভোকেট মিহির বরণ চাকমা, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, ডিপিসির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্না এবং জেলা বিএনপির সহ সভাপতি মো. আইয়ুব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাব-এর এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ ইবনে রহমত।

সূত্র: বাসস