সর্বশেষ সংবাদ — পাতা ১৯২
অক্টোবর-২০২৫ মাসের জেলার শ্রেষ্ঠ থানা ও মাদক উদ্ধারকারী হিসেবে ব্রাহ্মণপাড়া থানার অর্জন
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস কুমিল্লা জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের শ্রেষ্ঠ থানার সম্মান অর্জন করেছে ব্রাহ্মণপাড়া থানা। একই মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং এসআই মেহেদী হাসান জুয়েল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যা...
সিরাজদীখানে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল নিয়ে পুলিশের মামলা, গ্রেপ্তার ১০
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতি সাধন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সকালে সিরাজদীখান থানার উপপরিদর্শক (এসআই)...
দুর্বৃত্তদের গুলির নির্দেশ আইনেই আছে: ডিএমপি কমিশনার
ককটেল নিক্ষেপ ও বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে আইন অনুযায়ী গুলি করার নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, নাগরিকদের সাইবার অপরাধ সম্পর্কিত অভিযোগ তাৎক্ষণিকভাবে গ্রহণ ও সমাধানের জন্য ডিএমপির এ...
নরসিংদীতে অভিনব কৌশলে গাঁজা পরিবহনকালে নারীসহ দুই মাদক কারবারি আটক
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা: নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়াস্থিত ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে অভিনব কৌশলে গাঁজা বহন করার সময় নারীসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি বিকেলে অ...
বাংলাদেশে ইন্টার্নশিপে অংশ নিতে যাওয়া মালদ্বীপীয় শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা
বিশেষ প্রতিনিধি(মালদ্বীপ থেকে): বাংলাদেশ ও মালদ্বীপের শিক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করতে মেডিকেল শিক্ষায় যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের ইন্টার্নশিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে বাংলাদেশে ইন্টার্নশিপে অংশ নিতে যাওয়া শিক্ষার্থী...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল — আপিল বিভাগের ঐতিহাসিক রায়
সংবিধানে পুনরায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে ১৪ বছর আগে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবার কার্যকর হতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি চতুর্দশ জাতীয়...
রাজধানীতে কিশোর হত্যা ও অটোরিকশা ছিনতাই: চারজন গ্রেফতার, উদ্ধার করা হয়েছে হত্যার অস্ত্র ও অটোরিকশা
রাজধানীর উত্তরায় শান্ত (১৬) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি, বিশেষ কৌশলে তৈরি নাইলনের রশি এবং ভুক্তভোগীর অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনা...
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় দখলদারিত্ব-অগত্যা গাছতলায় চলছে পাঠদান
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা গ্রামের পূর্ব চর পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা পাঁচ বছর ধরে দখল হয়ে বন্ধ রয়েছে। বারবার প্রশাসনকে অবহিত করেও সমাধান না হওয়ায় শিক্ষকরা বাধ্য হয়ে সড়কের ধারে গাছতলায় শিক্ষার্থীদের পাঠদান করছেন। বিদ্যালয় সূত্রে জানা...
মুরাদনগরে ঝুঁকিপূর্ণ সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা
বিল্লাল হোসাইন, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগর উপজেলার করুইবাড়ি–শ্রীকাইল সড়কের সোনাকান্দা দরবার শরীফ থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত একটি সেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর মাঝখানে বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজারো মানুষ ও যানবাহন দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন। দীর্ঘদিন ধরে সেতুটি ক্ষতিগ্রস্ত থাকলেও...
জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বসুন্ধরায় জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর মি....
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ১০ শর্ত প্রত্যাহারের দাবি
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আরোপিত ১০টি শর্ত বাতিল করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, সৌদি আরবে আগের মতো ২৪টি ভিসা পর্যন্ত সত্যায়ন ব্যতীত বহির্গমন ছাড়পত্র প্রদানের এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। বুধবার জাতীয় প্রে...
কাজী সালাউদ্দিনের পক্ষে ২১ নভেম্বর সীতাকুণ্ডে গণমিছিলের প্রস্তুতি সভা
সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের ২১ নভেম্বর ২০২৫ সীতাকুণ্ড উত্তর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী গণমিছিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করেছে সীতাকুণ্ড পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং শ্রমিক সংগঠন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদ...
বৈষম্য বিরোধী মামলার পলাতক আসামি শামসুজ্জোহা মাসুদুজ্জামানের পাশে
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে বরাবরই আওয়ামী লীগ ও ওসমান পরিবারের ঘনিষ্ঠতার অভিযোগ উত্থাপন করেছেন দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। সম্প্রতি তার পাশে দেখা গেছে বৈষম্য বিরোধী হত্যা মামলায় পলাতক সাবেক কাউন্সিলর শামসুজ্জোহাকে, যা নিয়ে বন্দরে তীব্র আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।...
“জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম” – বিভাগীয় কমিশনার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য সকল দপ্তরের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সঠিকভাবে পালন করতে হলে সকলকে মনোযোগীভাবে কাজ করতে হবে। বিভাগের সব দপ্তর একযোগে একটি টিম হিসেবে কাজ করলে সাফল্য আরও নিশ্চিত হবে। এ কথা বলেন ময়মনসিংহের সদ্য যোগদানকৃত বিভাগীয় কম...
দিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় বুধবার সকাল ১১টায়। এতে সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC) এর কার্যক্রম এবং দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সময়ে ড. খলিলুর রহমা...
মিজানুর রহমান আজহারি নিয়ে গুজব ছড়ালো সামাজিক মাধ্যমে
সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়েছে। তবে এই খবর সম্পূর্ণ ভুয়া, দাবি করেছেন জামায়াত। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের সাংবাদিকদের জা...
কর্মী নিয়োগে মালয়েশিয়ার কিছু শর্তে আপত্তি: ড. আসিফ নজরুল
প্রবাসী কল্যাণ ও আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সম্প্রতি মালয়েশিয়া কর্মী নিয়োগ সংক্রান্ত ১০টি শর্ত দিয়েছে। এর মধ্যে কয়েকটি শর্তকে বাংলাদেশ ন্যায্যভাবে অসঙ্গতিপূর্ণ মনে করে কঠোর আপত্তি জানিয়েছে। পাশাপাশি, শর্তগুলো পূরণের সময়সীমা বৃদ্ধি করার অনুরোধও জানানো হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্য...
রাঙ্গামাটিতে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল
জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটির পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। হরতাল শুরু হবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে এবং চলবে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম...






























