শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ এ ০৮:৩১:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •

সর্বশেষ সংবাদ — পাতা ১৯০

ক্লাস ও পরীক্ষা স্থগিত, শিক্ষার্থী–অভিভাবকরা অনিশ্চয়তায়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরপর চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সবাই এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বেশ কয়েকটি...



আয়কর রিটার্ন জমার সময়সীমা এক মাস বৃদ্ধি

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমাদানের সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে ২০২৫-২৬ কর বছরের রিটার্ন জমার নতুন শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫।   এনবিআরের এক আদেশে জানানো হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন,...


ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার

তারুণ্যের শক্তি ও উদ্দীপনাকে কেন্দ্র করে বাংলাদেশ সফলভাবে আয়োজন করেছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫। মাঠের পারফরম্যান্সেও বাংলাদেশ নারী দল ছিল উজ্জ্বল। রূপালী-বৃষ্টি নেতৃত্বাধীন দলটি জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে, যা দেশের জন্য নারী বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত করেছে। টুর্নামেন্টের আগে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণই দলের এই সাফল্যের ভিত্তি...


আসনের জন্য কোনো সমঝোতা নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

ক্ষমতা বা আসনের বিনিময়ে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় যাবে না এনসিপি—এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি একটি আসনও না পাই, তবুও দলের আদর্শ, নীতি ও লক্ষ্য থেকে কোনোভাবেই সরে আসব না।”   আজ রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে...


স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা

সারাদেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করে কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।   রবিবার কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...


“সেবা গ্রহীতাদের সঙ্গে উত্তম আচরণ নিশ্চিত করতে হবে” — জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম

হোসেন বাবলা (চট্টগ্রাম):   বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপি বাংলাদেশ-এর সহায়তায় বাস্তবায়নাধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর উদ্যোগে এবং জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক অগ্রগত পর্যালোচনা ও করণীয়...


ময়মনসিংহে র‌্যাব-১৪ কর্তৃক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:   ময়মনসিংহ র‌্যাব-১৪, সদর কোম্পানির একটি আভিযানিক দল ধর্ষণ মামলার প্রধান আসামি বদরুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)–কে গ্রেফতার করেছে।   এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী (৩৫) একজন স্বামী পরিত্যক্তা নারী। তিনি আসামির মালিকানাধীন পাঁচতলা একটি মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় সন্তানকে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। সন্তান...


আবুল সরকারের শাস্তি দাবিতে বিক্ষোভ, পাল্টা কর্মসূচিতে সংঘর্ষে আহত ৩ বাউল

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাউলদের ‘ইসলামবিরোধী কার্যক্রম’ বন্ধের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘তৌহিদী জনতা’। অপরদিকে, আবুল সরকারের মুক্তির দাবিতে শহীদ মিনারের দক্ষিণ পাশে অবস্থান নিলে তার অনুসারীদের ওপর হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তার তিন সমর্থক।   আ...


গুম ও নির্যাতনের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রবিবার ট্রাইব্যুনালে গ্রেফতারকৃত ১৩ সেনা কর্মকর্তাকে হাজির করার পর প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ তারিখ ঠিক করেন।   একই সাথে এই দুই মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া অন্য পলাতক আসামিদে...


নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত দেড় বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতির কোনো আশংকা নেই।   আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংব...


ভূমিকম্পের আগাম সতর্কীকরণ অ্যাপ তৈরির পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য আগাম সতর্কীকরণ অ্যাপ তৈরির বিষয়টি বর্তমানে বিবেচনাধীন।   আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। একইসঙ্গে তিনি সবাইকে ভূমিকম্পের সময় করণীয় সম্...


ঢাকাকে বাসযোগ্য করতে আধুনিক নগর পরিকল্পনা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার উন্নয়নে এখনই মৌলিক পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। তিনি জানান, অতিরিক্ত কংক্রিটনির্ভর উন্নয়ন রাজধানীকে অনিরাপদ ও দুর্ব্যবস্থাপূর্ণ করে তুলেছে। “বছরের পর বছর সমস্যা নিয়ে আলোচনা করি, কিন্তু সাহসী সিদ্ধান্ত নিতে আমরা পিছিয়ে থাকি। আমাদের চ...


ট্রাইব্যুনাল ও বিচারকদের নিয়ে অবমাননাকর কনটেন্ট অপসারণের নির্দেশ

জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাসীনতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ঘোষিত রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনাল ও বিচারকদের নিয়ে অবমাননাকর ছবি, ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ায় তা দ্রুত অপসারণের নির্দ...


কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-   মানবিক গাইনি বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আজিম কাকলী আর নেই! ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লার গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী মৃত্যুবরণ করেছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।   বড় ভাই মনজুরুল আজীম পলাশ জানান, কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত...


চট্টগ্রাম -১১ নির্বাচনী এলাকায় ইসরাফিল খসরুর গণ সংযোগে মানুষের ঢল: ধানের শীষ প্রতীকে গণ বিষ্ফোরণ হবে...!

হোসেন বাবলা:   বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। এই প্রতীককে জয়ের পথে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি এক থাকি, ধানের শীষকে কেউ পরাজিত করতে পারবে না।” তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে বিএনপি কখনো মাঠ ছাড়েনি, সবসময় জনগণের অধিকারের জন্য লড়াই করেছে। “আগামী...


রেজাউদ্দিন স্টালিনের কবিতা ও কাব্যচিন্তা

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস   কবি মূলত একজন সাধারণ মানুষ। রাজা, রানি কিংবা রূপকথার রাজকুমার নন তিনি। রাষ্ট্রপতির পদেও অধিষ্ঠিত হলেও তাঁর ভেতরে থাকে এক সাধারণ মানুষের অনুভব—বিপন্ন হলে তাঁর চোখেও জল ঝরে। ইতিহাসে এমন বহু কবি-রাষ্ট্রনায়কের উদাহরণ আছে, যারা ছিলেন মানুষের প্রতি নিবেদিত। সেনেগালের রাষ্ট্রপতি ও কবি লিউপোল্ড সেদার সেঙর, ভারতের প্রাক্তন প্রধানমন্ত...


গাজীপুরে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় হামলা ও ভাঙচুর, আহত অন্তত ২০

গাজীপুরের শিমুলতলীতে অনুষ্ঠিত বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় এক ক্রেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে হুড়োহুড়ির সময় অন্তত ২০ জন দর্শনার্থী আহত হয়েছেন।   ঘটনাটি ঘটে শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে মেলার ভেতরে।   প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মেলার একটি দোকানে নির্ধারিত মূল্যের চে...


ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ‘রুশ ইচ্ছাপত্র’ নয় : যুক্তরাষ্ট্র

ইউক্রেনের চলমান সংঘাত নিরসনে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনা রাশিয়ার কোনো ‘ইচ্ছাপত্র’ নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার একদল মার্কিন সিনেটরের অভিযোগ প্রত্যাখ্যান করে এ বক্তব্য জানানো হয়।   ওয়াশিংটন থেকে এএফপি জানায়, কিছু সিনেটর দাবি করেছেন যে শনিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার...