সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বাধিক টেস্ট উইকেটের মালিক তাইজুল ইসলাম

সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বাধিক টেস্ট উইকেটের মালিক তাইজুল ইসলাম

ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ১৩ রান করা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালর্বিনিকে লেগ-বিফোর আউট করার মাধ্যমে তিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার কীর্তি গড়েন, সাকিব আল হাসানকে ছাড়িয়ে।
 

এরপর তাইজুল ৯ রান করা পল স্টার্লিংকে আউট করে দ্বিতীয় উইকেটও তুলে নেন। এই পর্যন্ত তাইজুলের টেস্ট ক্যারিয়ারে উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮টি, যেখানে দেশের পূর্ববর্তী রেকর্ড ২৪৬ উইকেট ছিল সাকিব আল হাসানের। ঢাকা টেস্টে আইরিশদের প্রথম ইনিংসের চার উইকেট নিয়ে সাকিবের রেকর্ডে স্পর্শ করেছিলেন তাইজুল, দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে যান।
 

সাকিব ৭১ ম্যাচে ১২১ ইনিংসে ২৪৬ উইকেট তুলে নিয়েছিলেন। অপর দিকে, তাইজুল এখন মাত্র ৫৭তম টেস্টে, ১০৩তম ইনিংসে ২৪৮ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এখন তার লক্ষ্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট পূর্ণ করা এবং ভবিষ্যতে ৩০০ উইকেটের কীর্তিও গড়া।
 

যদিও সাকিবের সর্বাধিক উইকেটের রেকর্ড ভাঙলেও, এক ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এখনও তাইজুল স্পর্শ করতে পারেননি। সাকিবের ক্যারিয়ারে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সংখ্যা ১৯, আর তাইজুলের ১৭। তবে দুজনেই দুইবার করে এক ম্যাচে ১০ উইকেটের কীর্তি অর্জন করেছেন। বোলিংয়ে সেরা পারফরম্যান্সের দিক থেকে তাইজুলের ৮/৩৯ সাকিবের ৭/৩৬ কে ছাড়িয়ে গেছে।