বাংলাদেশ — পাতা ১৩৬
দেশব্যাপী মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তাঁরা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। এস...
মুরাদনগরে কৃষকদের মাঝে বীজ বিতরণ ও মাসকলাই প্রদর্শনী পরিদর্শন
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৭ নং জাহাপুর ইউনিয়ন পরিষদে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তার জন্য বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে এই কর্মসূচির আওতায় গম ও বোরো উফসি বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ কার্যক্রম শেষে জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ "কৃষি উন্...
ক্ষমতাটা হাতে পেলে
তাছলিমা আক্তার মুক্তা আমি যে ভাই দেশের জন্য কতো কিছু ভাবি , ক্ষমতাটা আমাকে দেন এটাই প্রাণের দাবি । ক্ষমতাটা হাতে পেলেই আর কে আমায় পাবে ? আমি একাই রাক্ষসে বোয়াল তোরা কি আর খাবি । জমি কিনবো মির্জাপুরে ফ্ল্যাট করবো মতিঝিল , গাড়ি কিনবো দামি ব্যান্ডের রেস্তোরাঁ খুলবো চলনবিল । ছেলে পড়াবো লন্ডনে আর মেয়ে পাঠাবো ইতালি , সৌদি আরবে হজ্জের শ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার। পূর্বে প্রকাশিত খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত...
শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও ডাকসুর নেতারা। অভিযোগ উঠেছে, তিনি আদালতের রায়কে অবজ্ঞা করে আপত্তিকর মন্তব্য করেছেন। সোমবার গভীর রাতে...
সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাইসাইকেল জব্দ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক...
যুবদল নেতা কিবরিয়ার পরিবারে শোকের ছায়া
পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিবরিয়ার স্বজনরা দাবি করেছেন, হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ কিবরিয়ার পল্লবীর বাড়িতে আনা হয়। এসময় বাড়িটি শোকাভিভূত হয়ে ওঠে। পরিবারের স...
সীতাকুণ্ডে প্রকল্প উপকারভোগীদের সাথে মতবিনিময় কর্মশালা আনন্দ ও সিপ এনজিওর
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রাম সীতাকুণ্ডে আনন্দ ও সিপ এনজিওর আয়োজনে দিন ব্যাপী সেবা প্রাপ্তির জন্য প্রকল্প উপকারভোগীদের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। উক্ত কর্মশালায় দিনব্যাপী প্রশিক্ষণে বিষ মুক্ত কৃষি পণ্য উ...
মুন্সীগঞ্জে পুলিশের সামনেই যুবলীগ-ছাত্রলীগের মিছিল
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের উপস্থিতিতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি প্রকাশ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিল বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা যুবল...
রাজধানীতে ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, এই সময়ের মধ্যে গড়ে প্রতি মাসে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটেছে। তবে বেশিরভাগ ঘটনার রহস্য ইতিমধ্যে উদঘাটন করা হয়েছে। তালেবুর রহমান আরও জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম...
গোলাম কিবরিয়া হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—যুবদল নেতাদের দাবি
ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যর্থ করা এবং ভোটের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। তারা দাবি করেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দক্ষিণ যুবদল আয়োজিত "ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয়" শীর্ষক...
নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত
আসন্ন নির্বাচনের আগে আনসার বাহিনীর নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির যৌথ বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “আনসারদের বর্তমানে যে অস্ত্র রয়েছে, সেগুলো অনে...
মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা, মা ও ভাইকে ছুরিকাঘাতে হত্যা
মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):- কুমিল্লায় মাদক কারবারে বাধা দেওয়ায় এক যুবক নিজের মা ও ছোট ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে। সোমবার আদর্শ সদর উপজেলার বসন্তপুর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন রাহেলা বেগম (৬৫) ও তাঁর ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পরই বড় ছেলে বিল্লাল হোসেন পালিয়ে যায়। সম্প্রতি কামাল সৌদি আরব থেকে...
বিএনপির মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সোমবার রাতে কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টার দিকে মিছিল থেকে কিছু কর্মী উপজেলা সদর থেকে কামালপুর গ্রামের দিকে গিয়ে সাবেক রাষ্ট্রপতি...
পুড়ল ১৮টি গাড়ি, গ্রামীণ ব্যাংকের স্থাপনায় অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে অবরোধ
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধারাবাহিক নাশকতায় গত আট দিনে আগুনে দগ্ধ হয়েছে মোট ৫৭টি যানবাহন। এর মধ্যে রোববার মধ্যরাত থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত ১৮টি গাড়ি পুড়ে যায়। মানিকগঞ্জে অগ্নিদগ্ধ এক চালকের মৃত্যুর মধ্য দিয়ে এসব ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন—দুইজন আগুনে দগ্ধ হয়ে এবং...
এনসিপি ও এবি পার্টির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
বান্দরবানের লামা উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এবি পার্টির নেতাসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি আরও প্রায় ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার লামা থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। মামল...
পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে গুলি করে হত্যা
পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। আমিনুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষ...
বড়াইগ্রামে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। ভোরের চেতনা পত্র...






























