শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে কৃষকদের মাঝে বীজ বিতরণ ও মাসকলাই প্রদর্শনী পরিদর্শন

মুরাদনগরে কৃষকদের মাঝে বীজ বিতরণ ও মাসকলাই প্রদর্শনী পরিদর্শন

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ 


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৭ নং জাহাপুর ইউনিয়ন পরিষদে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তার জন্য বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে এই কর্মসূচির আওতায় গম ও বোরো উফসি বীজ বিতরণ করা হয়।
 

বীজ বিতরণ কার্যক্রম শেষে জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ "কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য, পুষ্টি ও নিরাপত্তা জোরদারকরণ" প্রকল্পের অধীনে আয়োজিত একটি মাসকলাই প্রদর্শনী পরিদর্শন করেন।
 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো. সাম মিয়া, জাহাপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মহিউদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহির মিয়া, জসিম উদ্দিন রাসেল, ইদ্রিস আলী, মামুন সরকার, আলমগীর হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশসহ বহু কৃষক-কৃষাণী।