শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৪:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সশস্ত্র বাহিনীর সহায়তা চান প্রধান উপদেষ্টা

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সশস্ত্র বাহিনীর সহায়তা চান প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
 

তিনি আরও বলেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সশস্ত্র বাহিনী সম্মুখভাগে থেকে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এসময় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন ড. মুহাম্মদ ইউনূস।
 

অনুষ্ঠানে জানানো হয়, এবারের কোর্সে বিদেশি ৫৮ জনসহ মোট ৩১১ জন অফিসার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। নবীন কর্মকর্তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন এবং জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
 

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাসহ মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।