শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাইসাইকেল জব্দ

সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাইসাইকেল জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
 

 

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল (১৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে, শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি মোড় থেকে পশ্চিমে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।
 

অভিযানে Tapentadol নামের ৫০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 

জব্দকৃত ট্যাবলেটগুলো জিডি করার পর শিবগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
 

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রতিবেশী দেশ থেকে যেকোনো ধরনের মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সজাগ রয়েছে।”