শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও ডাকসুর নেতারা। অভিযোগ উঠেছে, তিনি আদালতের রায়কে অবজ্ঞা করে আপত্তিকর মন্তব্য করেছেন।
 

সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের আবাসিক ভবনে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
 

পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে লাভলু তার ফেসবুক আইডি থেকে একটি কার্ড পোস্ট করেন, যেখানে শেখ হাসিনার ছবির নিচে লেখা ছিল "I don’t care"। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, লাভলু ফেসবুকে রায় নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। রাত আনুমানিক দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, এবং আজই তাকে আদালতে পাঠানো হবে।
 

জানা গেছে, মুহাম্মদ লাভলু মোল্লা অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

এদিকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ রাতে ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, "লীগের দোসর ঢাবির ডেপুটি রেজিস্ট্রার ‘জঙ্গি লাভলু’কে শনাক্ত করে পুলিশে দেওয়া হয়েছে।”