শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

দেশব্যাপী মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

দেশব্যাপী মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
 

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তাঁরা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। এসময় বক্তারা ‘দেশ অচল করে দেওয়ার’ হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
 

বক্তারা বলেন, “গোয়েন্দা পুলিশের হাতে পিয়াসকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে সারাদেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ থাকবে। আজকের মধ্যে তাকে মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
 

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৩টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার বাসা থেকে আবু সাঈদ পিয়াসকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)—এমন অভিযোগ করেছেন তাঁর স্ত্রী সুমাইয়া চৌধুরী। তিনি জানান, পিয়াসকে তুলে নেওয়ার সময় ডিবির সদস্যরা তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করেন।
 

পরিবারের দাবি, তাঁরা এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখনো কোনো সাড়া পাননি।