শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

আমিনবাজারে ইটভাটা শ্রমিকদের মহাসড়ক অবরোধে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

আমিনবাজারে ইটভাটা শ্রমিকদের মহাসড়ক অবরোধে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

সাভারের আমিনবাজারের ভাঙা ব্রিজ এলাকায় আজ বুধবার সকাল ১১টা থেকে ইটভাটা মালিক ও শ্রমিকরা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ইটভাটা বন্ধ ও ভাটা গুড়িয়ে দেওয়ার অভিযানের প্রতিবাদে টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
 

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, চলতি বছর সাভার অঞ্চলে সব ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এতে মালিকরা লক্ষ লক্ষ টাকা লোকসানের মুখে পড়েছেন এবং কর্মহীন হয়ে পড়ছেন বহু শ্রমিক। তারা বলেন, বিকল্প ব্যবস্থা না করে ভাটা বন্ধ করে দেওয়ায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
 

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ জানান, পরিবেশ অধিদপ্তর ঢাকার পার্শ্ববর্তী সাভার অঞ্চলকে ‘ডি গ্রেডেট এয়ার শেড’ ঘোষণা করায় প্রশাসন এলাকায় সব ইটভাটা বন্ধের উদ্যোগ নেয়। এরই প্রতিবাদে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।