শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন: প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা

কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন: প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি:


 

"কুরআনের সুরে গড়ে উঠুক নৈতিক সমাজ" প্রতিপাদ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার (২০২৫) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। আল-কুরআন একাডেমি কুমিল্লার উদ্যোগে এই সম্মেলনটি আয়োজিত হবে।
 

মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব নূর উদ্দিন সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন।
 

প্রধান অতিথি ও বিশেষ আকর্ষণ:

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট আলেম মাওলানা আবদুর রাজ্জাক। নাশিদ পরিবেশন করবেন ওবায়দুল্লাহ তারেক, মাহমুদ হুজাইফা সহ অন্যান্য শিল্পীরা।
 

পাঁচ দেশের খ্যাতনামা ক্বারীগণ:

এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা ক্বারীগণ অংশগ্রহণ করবেন:

  • বাংলাদেশের: শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী
  • মিসরের: শাইখ আহমাদ আল জাওহারী
  • পাকিস্তানের: ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী
  • ইরানের: কারী মাহদী গোলাম নেযাদ
  • ফিলিপাইনের: ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার
     

দিনের কর্মসূচি:

  • বাদ যোহরের পর: হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
  • বাদ আসর ও মাগরিবের পর: কুরআন তিলাওয়াত, আলোচনা এবং নাশিদ পরিবেশনা।
  • বাদ এশার পর: আন্তর্জাতিক ক্বারীদের তিলাওয়াত, প্রধান অতিথির বক্তব্য এবং পুরস্কার বিতরণী।
     

সম্মেলনের লক্ষ্য:

আলহাজ্ব নূর উদ্দিন বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো কুরআনের তিলাওয়াত ও তাজবিদ প্রচার, ইসলামী ভ্রাতৃত্ব সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে কুরআন চর্চায় অনুপ্রাণিত করা। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম, সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী এবং কমিটির সদস্য ফয়েজ উদ্দিন, গোলাম মু. সামদানী, মুফতি ইসরাফিল বিন আহাম্মদ, ফেরদৌস ভূইয়া সায়েম ও আলী হাসান খোকা।