শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৪:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাজধানীতে ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি

রাজধানীতে ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এই তথ্য জানান।
 

তিনি বলেন, এই সময়ের মধ্যে গড়ে প্রতি মাসে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটেছে। তবে বেশিরভাগ ঘটনার রহস্য ইতিমধ্যে উদঘাটন করা হয়েছে।
 

তালেবুর রহমান আরও জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেফতার করার পর মূল তথ্য পাওয়া যাবে, জানিয়েছেন তিনি।
 

এছাড়া, এই ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান ডিএমপির মুখপাত্র।