শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

আসন্ন নির্বাচনের আগে আনসার বাহিনীর নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির যৌথ বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
 

তিনি বলেন, “আনসারদের বর্তমানে যে অস্ত্র রয়েছে, সেগুলো অনেক পুরোনো হয়ে গেছে। সেই কারণেই নতুন ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
 

এ সময় তিনি আরও জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি-ওন ক্যামেরা কেনা হচ্ছে না। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই এসব ক্যামেরা সরবরাহ করা হবে। স্বচ্ছতার মাধ্যমে সরঞ্জাম ক্রয় করা হবে এবং বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে চূড়ান্ত করবে।
 

অর্থ উপদেষ্টা জানান, চাহিদা বৃদ্ধি পাওয়ায় এক কোটি ই-পাসপোর্ট বই কেনার জন্য বরাদ্দ অনুমোদন করা হয়েছে। টিকার সংকট বিবেচনায় ইপিআই টিকা কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
 

এ ছাড়া দাম নিয়ন্ত্রণে রাখতে আসন্ন রমজানের আগে চাল ও গম আমদানি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।