শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুন্সীগঞ্জে পুলিশের সামনেই যুবলীগ-ছাত্রলীগের মিছিল

মুন্সীগঞ্জে পুলিশের সামনেই যুবলীগ-ছাত্রলীগের মিছিল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের উপস্থিতিতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি প্রকাশ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিল বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটিতে অংশ নেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তবে পুলিশের সামনে এমন প্রকাশ্য মিছিল দেখে সাধারণ মানুষ এবং স্থানীয় রাজনৈতিক মহল হতবাক হয়ে পড়েন। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের একটি গাড়ি মিছিলের সঙ্গে চলতে দেখা যায়, যা বিষয়টিকে আরও বিতর্কিত করেছে। উল্লেখযোগ্য, শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরপরই এই আকস্মিক মিছিল অনুষ্ঠিত হয়।
 

সিরাজদিখান থানার ওসি আবু বকর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ছিল। তবে আমাদের অফিসার পরিস্থিতি বুঝে ওঠার আগেই তারা দ্রুত মিছিল সম্পন্ন করে চলে যায়।"