শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়নের দাবিতে কর্মসূচি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়নের দাবিতে কর্মসূচি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জ: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি (জিও) জারির দাবিতে গতকাল (১৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়নের দাবিতে কর্মসূচি


 

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ সকল সরকারি কলেজের প্রায় ১০০ জন প্রভাষক অংশগ্রহণ করেন। সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এই কর্মসূচি জিও জারি না হওয়া পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়।
 

কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন:

  • আব্দুর রাজ্জাক (প্রাণীবিদ্যার প্রভাষক, ৩৫তম ব্যাচ, নবাবগঞ্জ সরকারি কলেজ)
  • আবু রায়হান (ইতিহাস বিভাগের প্রভাষক, ৩৭তম ব্যাচ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ)
  • লুৎফন নাহার লিনা (প্রাণীবিদ্যার প্রভাষক, ৩৬তম ব্যাচ, নবাবগঞ্জ সরকারি কলেজ)
  • ইউসুফ আলী (ইসলামী ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক, ৪০তম ব্যাচ, আদিনা ফজলুল হক সরকারি কলেজ)
     

উক্ত কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন:

  • কামরুল হাসান (সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, নবাবগঞ্জ সরকারি কলেজ)
  • ড. বিপ্লব কুমার মজুমদার (অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ)
  • আব্দুল আওয়াল (অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ)
  • অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম (উপাধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ) প্রমুখ।