শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

গোলাম কিবরিয়া হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—যুবদল নেতাদের দাবি

গোলাম কিবরিয়া হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—যুবদল নেতাদের দাবি

ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যর্থ করা এবং ভোটের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। তারা দাবি করেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
 

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দক্ষিণ যুবদল আয়োজিত "ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয়" শীর্ষক মতবিনিময় সভায় নেতারা এই মন্তব্য করেন।
 

নেতারা বলেন, দেশকে সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু ভোট বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে কিছু গোষ্ঠী, যারা নানা ধরনের অপতৎপরতা করছে।
 

গোলাম কিবরিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তারা জানান, যুবদল ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে। তবে পরিস্থিতি বাধ্য করলে রাজপথে নামার প্রস্তুতিও রয়েছে।
 

এ সময় নেতারা যুবদল নেতা-কর্মীদের ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা হিসেবে উল্লেখ করে সবাইকে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন। সভার পর কাকরাইল থেকে নয়াপল্টন পর্যন্ত মিছিল করে যুবদলের নেতা-কর্মীরা।