শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে উপজেলাজুড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির নবম দিন পালিত হয়েছে।
 

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার মল্লিকবাড়ি ও বিরুনিয়া ইউনিয়নে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
 

এ সময় মল্লিকবাড়ি ইউনিয়নের ক্যাম্প কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। স্থানীয় এলাকাবাসী ও উপকারভোগীরা তার এই জনকল্যাণমুখী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে প্রশংসা করেন।