শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে গুলি করে হত্যা

পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে গুলি করে হত্যা

পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।
 

আমিনুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার পর পল্লবী, মিরপুর ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 

পল্লবী থানার ওসি মফিজুর রহমানও গোলাম কিবরিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
 

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় পল্লবী সেকশন-১২ এলাকার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসেছিলেন গোলাম কিবরিয়া। সে সময় মোটরসাইকেলযোগে আসা তিন যুবক দোকানে প্রবেশ করে কিবরিয়ার মাথা, বুক ও পিঠে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।